দিনাজপুরের বিরামপুর ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী রাজকুমার শীলকে একটি দোকান ঘর এবং একমাসের বেতনের টাকা দিয়েছেন এসপি আনোয়ার হোসেন।
গতকাল শনিবার দুপুরে বিরামপুর পৌর শহরের ঘাটপাড় মহল্লায় নিজ বাড়ির সামনে পুলিশ সুপারের নিজস্ব অর্থায়নে নির্মিত দোকান ঘরটি উদ্বোধন করেন এসপি আনোয়ার হোসেন। এ ছাড়াও দোকানের প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে এক মাসের বেতনের টাকা রাজকুমারের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কাজেম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, এএসপি মিথুন সরকার, ওসি মো. মনিরুজ্জামান, ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান।
রাজকুমার শীল বিরামপুর শহরের ঘটপাড় মহল্লার নাগিনা শীল এবং পাবর্তী রানী শীলের ছেলে। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি প্রাপ্তিসহ এইচএসসিতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন রাজকুমার। পরে ঢাকা মেডিকেল কলেজের ৪০তম ব্যাচে ভর্তি হন। এরপর মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ায় লেখাপড়া করতে পারেনি। দিনমজুরের কাজ নেন রাজকুমার।