ষষ্ঠ শ্রেণি : বিজ্ঞান

তাওকির আহমেদ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

তৃতীয় অধ্যায় : উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন

বহুনির্বাচনী

১. কোনটি জীবের গঠন একক?

ক. কোষ খ. কলা গ. অঙ্গ ঘ. শাখা

২. কোন কোষটি খালি চোখে দেখা যায়?

ক. দেহকোষ     খ. জননকোষ

গ. জীবকোষ     ঘ. অন্তুকোষ

৩. জীবকোষ হলো

র. গোলাকার

রর. ডিম্বাকার

ররর. আয়তাকার

নিচের কোনটি সঠিক?

ক. I ও II                        খ. II ও III

গ. I ও III                       ঘ. I, II ও III

৪. কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত জেলির মতো থকথকে অর্ধতরল বস্তুকে কী বলে?

ক. সাইটোপ্লাজম          খ. প্রোটোপ্লাজম

গ. নিউক্লিয়াস  ঘ. কোষগহ্বর

৫. কোনটি প্রোটোপ্লাজমের অংশ নয়?

ক. কোষঝিল্লি   খ. সাইটোপ্লাজম

গ. নিউক্লিয়াস  ঘ. কোষপ্রাচীর

৬. মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?

ক. শক্তি উৎপাদন         খ. খাদ্য উৎপাদন

গ. খাদ্য সঞ্চয়   ঘ. গ্যাস পরিবহন

৭. নিউক্লিওলাস হলো

র. লম্বাটে গোল চ্যাপ্টা

রর. বিন্দুর ন্যায়

ররর. ক্রোমোটিন তন্তুর সঙ্গে লেগে থাকে

নিচের কোনটি সঠিক?

ক. I ও II                        খ. II ও III

গ. I ও III                       ঘ. I, II ও III

৮. বিজ্ঞানী রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?

ক. ১৬৫৫ খ. ১৬৬৫ গ. ১৬৭৫ ঘ. ১৬৮৫

৯. জীবনের ভিত্তি বলা হয় কোনটিকে?

ক. প্রোটোপ্লাজম           খ. জিন

গ. ক্রোমোজোম           ঘ. দেহকোষ

১০. অনেকগুলো কোষ মিলে কী গঠন করে?

ক. তন্তু খ. প্রত্যঙ্গ গ. কলা ঘ. অঙ্গ

১১. কোনটি এককোষী জীব?

ক. অ্যামিবা খ. মস গ. ফার্ন ঘ. প্লাঙ্কটন

১২. জীবদেহ বৃদ্ধি পাওয়ার কারণ কোনটি?

ক. কোষপ্রাচীর খ. কোষ বিভাজন

গ. ক্রোমোটিন তন্তু       ঘ. কোষঝিল্লি

১৩. নিচের কোনটিকে পাওয়ার হাউজ বলে?

ক. প্লাস্টিড                   খ. মাইটোকন্ড্রিয়া

গ. সেন্ট্রোজোম ঘ. সাইটোপ্লাজম

১৪. প্লাস্টিড যখন প্রচুর পরিমাণে ক্লোরোফিল ধারণ করে, তখন তাকে কী বলে?

ক. ক্লোরোপ্লাস্ট খ. বর্ণহীন প্লাস্টিড

গ. রঙিন প্লাস্টিড          ঘ. ক্রোমোটিড

১৫. কোন কোষে কোষপ্রাচীর দেখা যায়?

ক. শুধু প্রাণী কোষে       খ. শুধু উদ্ভিদ কোষে

গ. উদ্ভিদ ও প্রাণী কোষে  ঘ. অ্যামিবার কোষে

১৬. কোষপ্রাচীরের ক্ষেত্রে প্রযোজ্য

র. কোষের আকার প্রদান করে

রর. ভেতরের অংশকে রক্ষা করে

ররর. ভেতরে ও বাইরে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?

ক. I ও II                        খ. II ও III

গ. I ও III                       ঘ. I, II ও III

১৭. কোষের সকল জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. নিউক্লিয়াস খ. কোষপ্রাচীর গ. প্লাস্টিড ঘ. গহ্বর

১৮. নিউক্লিয়াসের আকৃতি

র. গোলাকার  রর. নলাকার  ররর. উপবৃত্তকার

নিচের কোনটি সঠিক?

ক. I ও II                        খ. II ও III

গ. I ও III                       ঘ. I, II ও III

১৯. প্রাণী কোষে থাকে না কিন্তু উদ্ভিদ কোষে থাকে কোনটি?

ক. প্লাস্টিড                   খ. মাইটোকন্ড্রিয়া

গ. নিউক্লিয়াস  ঘ. সাইটোপ্লাজম

২০. প্রোটোপ্লাজমের কটি অংশ?

ক. ২টি খ. ৩টি  গ. ৪টি ঘ. ৫টি

২১. কোষের ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. কোষপ্রাচীর খ. কোষগহ্বর

গ. কোষঝিল্লি    ঘ. ক ও গ

২২. দেহকোষ অংশগ্রহণ করে

র. দেহের গঠনে রর. দেহের বৃদ্ধিতে ররর. জনন প্রক্রিয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                        খ. ii ও iii

গ. i ও iii                       ঘ. i, ii ও iii

২৩. কোন ধরনের প্লাস্টিড বর্ণহীন?

ক. ক্রোমোপ্লাস্ট            খ. ক্লোরোপ্লাস্ট

গ. লিউকোপ্লাস্ট           ঘ. সব কটি

২৪. মাইটোকন্ড্রিয়ার আকৃতি হলো

র. দণ্ডাকার রর. বৃত্তাকার ররর. তারকাকার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                        খ. ii ও iii

গ. i ও iii                       ঘ. i, ii ও iii

২৫. নিউক্লিয়াসকে ঘিরে থাকে কোনটি?

ক. নিউক্লিয়ার আবরণী খ. কেন্দ্রিকা রস

গ. কেন্দ্রিকা                  ঘ. ক্রোমোজোম

২৬. নিউক্লিয়াস অনুপস্থিত থাকে

র. লোহিত কণিকায়

রর. সিভকোষে

ররর. প্রাণী কোষে

নিচের কোনটি সঠিক?

ক. I ও II                        খ. II ও III

গ. I ও III                       ঘ. I, II ও III

২৭. কোষকে প্রধানত কত শ্রেণিতে ভাগ করা হয়েছে?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

২৮. রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?

ক. ১৬৬৫                    খ. ১৭৬৫

গ. ১৮৬৫                     ঘ. ১৯৬৫

২৯. কোন কোষে কোষপ্রাচীর দেখা যায়?

ক. প্রাণী কোষ   খ. উদ্ভিদ কোষ

গ. অ্যামিবায়    ঘ. হাইড্রার কোষ

৩০. নিচের কোনটিতে কোষপ্রাচীর দেখা যায়?

ক. তেলাপোকা খ. অ্যামিবা

গ. পেঁয়াজ                    ঘ. মশা

উত্তর

১. ক ২. গ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. খ ৯. ক ১০. গ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. ঘ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. ক ২৯. খ ৩০. গ।