বলিউডের জনপ্রিয় মডেল ও ড্যান্সার রাখী সাওয়ান্ত সব সময় লাইম লাইটে থাকেন। কখনো বিয়ে, কখনো প্রেগনেন্সি, কখনো আবার কমোডে বসে লাইভ দিয়েও আলোচনায় ছিলেন। এই তারকা আবারও আলোচনায় এলেন অঙ্গদান করার ঘোষণা দিয়ে।
একটি ভিডিও বার্তায় রাখি জানিয়েছেন তিনি তার স্তন যুগল দান করে দিতে চান। কারণ রাখী মনে করেন তার সবচেয়ে সুন্দর অঙ্গ তার সুডৌল বক্ষ যুগল। রাখী বলেন, ‘আমার শরীরের সব থেকে সুন্দর অঙ্গ ‘স্তন’। আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।’
ইনস্টাগ্রামে প্রকাশ করা ওই ভিডিওতে রাখী বলেন, ‘অনেকেই অনেক সময় অঙ্গ ডোনেট করেন। কেউ চোখ ডোনেট করেন, কেউবা পুরো বডি, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মানুষকে ভালোবাসা থেকে এগুলো তারা ডোনেট করেন। তো আমিও কিছু ডোনেট করতে চাই। আমার যেহেতু স্তন যুগল ছাড়া আর কিছু নেই তাই আমি স্তন যুগলই দান করতে চাই। যদি কেউ স্তন যুগল নিতে চান যোগাযোগ করতে পারেন। সত্যি সত্যিই আমি অঙ্গ দান করব।’