ইমরান হুসাইন
সহকারী প্রধান শিক্ষক
ইক্বরা চাইল্ড ক্যাডেট অ্যাকাডেমি, সাতক্ষীরা
দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন-২১ : ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে ইংরেজরা ১৯০৫ সালে কী করার সিদ্ধান্ত নেয়?
উত্তর : বাংলা প্রদেশকে ভাগ করার।
প্রশ্ন-২২ : বাংলা প্রদেশকে ভাগ করা এটি কী নামে পরিচিত ছিল?
উত্তর : বঙ্গভঙ্গ নামে।
প্রশ্ন-২৩ : কত সালে দুই বাংলাকে একত্র করে দেওয়া হয়?
উত্তর : ১৯১১ সালে।
প্রশ্ন-২৪ : ব্রিটিশবিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রামের নাম কী?
উত্তর : ব্রিটিশবিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রামের নাম ছিল ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ।
প্রশ্ন-২৫ : ভারতবর্ষ ভাঙার ফলে কী হয়েছে?
উত্তর : ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাঙার ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
প্রশ্ন-২৬ : বাংলার শেষ স্বাধীন নবাবের সময় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল?
উত্তর : ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি।
প্রশ্ন-২৭ : পলাশীর যুদ্ধের পরে কী হয়েছিল?
উত্তর : পলাশীর যুদ্ধের পরে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়েছিল।
প্রশ্ন-২৮ : পলাশীর যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?
উত্তর : পলাশীর যুদ্ধ নবাব সিরাজ-উদ-দৌলা ও ইংরেজদের মধ্যে সংঘটিত হয়।
প্রশ্ন-২৯ : ইংরেজরা ছাড়া আর কারা বাংলায় বাণিজ্য করতে আসেন?
উত্তর : ইংরেজরা ছাড়া পর্তুগিজ, ডাচ ও ফরাসিরা বাংলায় বাণিজ্য করতে আসেন।
প্রশ্ন-৩০ : ১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত কারা বাংলা শাসন করেন?
উত্তর : ১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত ইস্ট-ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসন করেন।
প্রশ্ন-৩১ : ব্রিটিশদের ‘ভাগ কর, শাসন কর’ নীতির ফলে কী হয়েছিল?
উত্তর : ব্রিটিশদের ‘ভাগ কর, শাসন কর’ নীতির ফলে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চলভেদে মানুষের মধ্যে জাতিগত বৈষম্য সৃষ্টি হয়েছিল। ফলে ইংরেজদের স্বার্থ হাসিল হয়।
প্রশ্ন-৩২ : ‘ভাগ কর, শাসন কর’ নীতি বলতে কী বোঝো?
উত্তর : ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ‘ভাগ কর, শাসন কর’ নীতি। এ নীতির ফলে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চলভেদে মানুষের মধ্যে জাতিগত বৈষম্য সৃষ্টি হয়।
প্রশ্ন-৩৩ : বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল?
উত্তর : ভারতীয় উপমহাদেশ ছিল ধন-সম্পদে ভরপুর। এই ধন-সম্পদের জন্য বাংলার প্রতি ইংরেজদের আগ্রহ ছিল।
প্রশ্ন-৩৪ : বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কবে?
উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়।
প্রশ্ন-৩৫ : ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে প্রতিষ্ঠা করা হয়।
প্রশ্ন-৩৬ : ইংরেজরা কেন ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল?
উত্তর : ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ইংরেজরা ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল।
প্রশ্ন-৩৭ : সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর : সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা।
প্রশ্ন-৩৮ : কোন আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতীয় উপমহাদেশে আসে?
উত্তর : মুঘল আমলে।
প্রশ্ন-৩৯ : পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী কেন ভারতীয় উপমহাদেশে আসে?
উত্তর : ব্যবসা করতে।
প্রশ্ন-৪০ : ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কারা টিকে থাকে?
উত্তর : ইংরেজরা।