রমজানে খাদ্যমূল্য নিয়ন্ত্রণের সুপারিশ সংসদীয় কমিটির

রমজান মাসকে কেন্দ্র করে খাদ্যে ভেজাল রোধ ও মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। খাদ্য অধিদপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্য পদে নিয়োগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, খাদ্য অধিদপ্তর পর্যায়ক্রমে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শূন্য পদে নিয়োগ দেবে। আসন্ন বোরো মৌসুমে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম নেওয়া হয়েছে। এছাড়া কৃষি, স্বাস্থ্য, স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি, ২০২০-এর খসড়া সংশোধন, সংযোজন ও পরিমার্জনের জন্য পরামর্শ প্রদান করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, হাজী মো. সেলিম, মো. আব্দুল হাই এবং আঞ্জুম সুলতানা অংশ নেন।