করোনাভাইরাস আতঙ্কে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকব। একই সঙ্গে একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে বলেও জানান তিনি।