ফের ব্যর্থ নেতানিয়াহু, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন গানৎজ

দ্বিতীয়বারও নতুন সরকার গঠনে ব্যর্থ হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফলে সরকার গঠনের জন্য নেতানিয়াহুর প্রধানতম প্রতিদ্বন্দ্বী বেনি গানৎজকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা এএফপি জানায়, দ্বিতীয় প্রচেষ্টায়ও নতুন সরকার গঠন করতে পারেননি নেতানিয়াহু। এতে এক বছরের মধ্যে তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ইসরায়েলে।

এতে সংখ্যাগরিষ্ঠতা পেতে নেতানিয়াহু ব্যর্থ হলে পার্লামেন্ট সদস্যদের সমর্থনে এগিয়ে যান সাবেক সামরিক প্রধান গানৎজ।

আগের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় নেতানিয়াহুর লিকুদ পার্টি নেতৃত্বাধীন ডানপন্থী জোট এবং গানৎজের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি নেতৃত্বাধীন মধ্যপন্থী জোট। এমন পরিস্থিতিতে দুজনকেই জোট সরকার গঠনের প্রস্তাব দেন প্রেসিডেন্ট রুভেন রিভলিন।

তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনে রাজি হননি গানৎজ। এতে আবারও নেতানিয়াহুর জন্য সুযোগ আসে সরকার গঠনের। কিন্তু এতেও তিনি ব্যর্থ হলে এ মাসের শুরুতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নেতানিয়াহু অধিকাংশ আসন অর্জন করলেও জোটগতভাবে পিছিয়ে পড়ে তার দল। ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। কিন্তু এর থেকে তিনটি আসন পেতে ব্যর্থ হয় লিকুদ পার্টির জোট।  

এমন পরিস্থিতিতে রবিবার গানৎজকে সরকার গঠনের জন্য নির্দেশ দেন প্রেসিডেন্ট রিভলিন। পার্লামেন্টের সদস্যদের সমর্থনে এই সুযোগ পান গানৎজ। সোমবার থেকে আগামী ৪২ দিনের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে।