করোনা আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে না থাকলে ২১ বছর জেল!

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি গোটা দেশকে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। এ ছাড়া করোনা আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানায়, আইসোলেশনে না থেকে কোনো বয়স্ক বা অসুস্থ ব্যক্তির মধ্যে করোনাভাইরাস ছড়ালে আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হবে। এতে ২১ বছরের জেল হতে পারে ওই ব্যক্তির।

ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কফ, কাশি নিয়ে কোনো ব্যক্তি ঘরের বাইরে আসলে তাকে আটক করা হবে। ছয় মাস থেকে তিন বছর জেল হতে পারে তার।

এদিকে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ জনে। আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি।

এমন পরিস্থিতিতে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল, থিয়েটার স্টুডিও, খেলাধুলা, যে কোনো ইভেন্ট সবকিছুই বন্ধ করে দেয়া হয়েছে।

বন্ধ সব বার, রেস্তোরাঁ, সেলুন, বিউটি পার্লার, দোকানপাট। শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যের সুপারমার্কেট, খাবারের দোকান, ওষুধের দোকান খোলা আছে। নাগরিকেরা কার্যত ঘরের মধ্যে অবরুদ্ধ। শহরগুলোর রাস্তা ফাঁকা হয়ে গেছে।