আক্রান্তের সন্দেহে হোম কোয়ারেন্টাইনে ২১২

দেশে করোনাভাইরাস শনাক্তের পর সরকারের পক্ষ থেকে বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে আসা ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় দুজনকে ঢাকায় আইসোলেশন এবং জেলায় নতুন করে ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ নিয়ে জেলায় মোট ২১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো বলে সোমবার জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম।