করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে এই ক্যাম্পেইনের জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর এমএনসিঅ্যান্ডএএইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামীকাল ১৮ মার্চ থেকে এ ক্যাম্পেইন শুরুর কথা ছিল। রাজধানীসহ সারা দেশে তিন সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছরের নিচে প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে ক্যাম্পেইন স্থগিত করা হয়।