হোম কোয়ারেন্টাইনে না থাকায় সৌদিপ্রবাসীকে জরিমানা

শরীয়তপু‌রে হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন শেষ না হ‌তে ঘর থেকে বের হ‌য়ে এলাকা ও বাজা‌রে ঘোরাঘুরি করার দা‌য়ে সৌ‌দি আরব প্রবাসী ‌লিটন বেপারীকে ভ্রাম্যমাণ আদালত ‌বসি‌য়ে ৫ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

সোমবার রাত সা‌ড়ে ৮টার দিকে সদর উপ‌জেলার কানার বাজার এলাকায় তা‌কে ঘুরতে দে‌খে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ।

লিটন বেপারী সদর উপ‌জেলার পালং ইউনিয়নের গঙ্গাধরপট্টি গ্রামের বা‌সিন্দা।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ জানান, যারা সম্প্র‌তি বি‌দেশ থে‌কে এসে‌ছেন তা‌দের সরকা‌রিভা‌বে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাক‌তে বলা হ‌য়ে‌ছে।

কিন্তু ১৪ দিন শেষ না হ‌তেই তি‌নি বন্ধু‌দের স‌ঙ্গে পালং ও কানার বাজারে ঘোরাঘুরি কর‌তে থা‌কেন। তাই ভ্রাম্যমাণ আদালত ব‌সি‌য়ে তা‌কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তা‌কে নজরদারি‌তে রাখা হ‌য়ে‌ছে। ১৪ দিন যেন হোম কোয়ারেন্টাইনে থা‌কেন।

এ সময় পালং মডেল থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলামসহ পু‌লিশের এক‌টি দল ছি‌লেন।