নকআউটে থেমে গেল পাকিস্তান সুপার লিগ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মুখে থামাতেই হলো পাকিস্তান সুপার লিগ। নকআউট পর্ব শুরু হওয়ার ঠিক আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মঙ্গলবার টুইট বার্তায় পিসিবি জানিয়েছে, স্থগিত করা হয়েছে পিএসএল। নতুন সূচি হবে। যথাযথ সময়ে বিস্তারিত জানানো হবে।

প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে হচ্ছে পিএসএল’র পূর্ণাঙ্গ আসর। সূচি অনুযায়ী লিগ পর্বের সবগুলো ম্যাচ এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। সেমি-ফাইনালে হবে মুলতান সুলতানস-পেশোয়ার জালমি ও করাচি কিংস-লাহোর কালেন্দার মধ্যকার লড়াই।

মঙ্গলবার মুখোমুখি হওয়ার কথা ছিল মুলতান-পেশওয়ার। আর এদিনই নটআউট পর্ব স্থগিত করার ঘোষণা দিল পিসিবি।