শত মোম জ্বালিয়ে নেত্রকোনায় মুজিব দিবসের সূচনা

নেত্রকোনা প্রথম প্রহরে মোক্তারপাড়া ব্রিজের সঙ্গে ক্ষণ গণনা স্থলে কেক কেটে ও শহীদ মিনারের সামনের সড়কে ১০০ মোমবাতি জ্বালিয়ে দিবসের সূচনা করা হয়েছে।

পরবর্তীতে মঙ্গলবার সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে মোক্তারপাড়া মুক্ত মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে করেন জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ।

প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

একে একে জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সীর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা প্রেস ক্লাব, নেত্রকোনা পৌরসভা, সিভিল সার্জন কার্যালয়সহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এর আগে প্রথম প্রহরে ক্ষণ গণনাস্থলে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

এ সময় জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলমসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও নেতৃস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই সময়ে প্রথম প্রহর উদ্‌যাপনে স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে সভাপতি মারুফ হাসান খান অভ্র ও সাধারণ সম্পাদক খাইরুল হাসান লিটুর নেতৃত্বে ১০০ মোমবাতি প্রজ্জ্বলন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।