করোনাভাইরাসের প্রেক্ষাপটে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সব ধরনের সেবা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সৌদির বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে এই সময়ের মধ্যে সব সেবা প্রদান বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে রোববার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টেলিফোনে পরামর্শ নেওয়া যাবে।
টেলিফোন নম্বরগুলো হলো: মৃতদেহ সংক্রান্ত প্রয়োজনে- ০৫৩৩১৪৭৯১২, শ্রম আইন, শরিয়া আইন ও অন্যান্য প্রয়োজনে-০৫০২৯৬৭৫৭০ এবং প্রবাসী কার্ড সংক্রান্ত প্রয়োজনে-০৫৩২২৩৫৪৬১ এই নম্বরে যোগাযোগ করতে হবে।