দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে আমাদের সচেতন করে। বঙ্গবন্ধু বিভিন্ন সভা-সমাবেশে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো একত্রিত করে একটি শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে; যা দেশের সর্বত্র পৌঁছে দেওয়া হবে।’ গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে দুর্নীতিবিরোধী প্রামাণ্য চিত্র ‘দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’র উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখতসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুদক চেয়ারম্যান বলেন, ১৯২০ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। আজকে শতবর্ষ পূর্ণ হলো। তিনি এ দেশের স্বাধীনতার মহান স্থপতি। তিনি বলেন, ‘স্বাধীনতার মহান স্থপতি পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে এসে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন।