বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে শিখর ধাওয়ান (ভিডিও)

করনোভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ সফর করে আসা টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান নিয়মানুযায়ী কোয়ারেন্টাইনে চলে গেছেন। ফেসবুকে ভিডিওতে এসে এর অভিজ্ঞতাও জানিয়েছেন তারকা এই ক্রিকেটার।

রাজধানী নয়াদিল্লি থেকে ৭০ কিলোমিটার দূরে এক কোয়ারেন্টাইন সেন্টারে আছেন সম্প্রতি জার্মানি থেকে ঘুরে আসা ধাওয়ান। করোনাভাইরাস নিয়ে সরকারি ব্যবস্থাপনারও প্রশংসা করেছেন ভারতীয় তিনি।

ফেইসবুক ভিডিওতে ধাওয়ান বলেন, “শহর থেকে ৭০ কিলোমিটার দূরে সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পুরো বিল্ডিং জীবাণুমুক্ত করা হয়েছে। দিল্লি পুলিশ, মন্ত্রী-সবাই এখানে আছেন। নিজেদের কাজ ও দায়িত্ব সবাই পালন করছেন।”

ধাওয়ান জানান, করোনাসংক্রমণের এই অবস্থায় দেশে ফেরা নিয়ে ভয়ে ছিলেন। কিন্তু দেশে এসে দেখেছেন সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনের অবস্থা বেশ সন্তোষজনক।

“সবাইকে আলাদা ঘর দেওয়া হয়েছে। খাওয়ার পানি, সুস্বাদু খাবার, নতুন স্যান্ডেল, মশা তাড়ানোর ওষুধ দেওয়া হয়েছে। অন্যান্য সব প্রয়োজনীয় ব্যবস্থাই আছে। সরকার সব ব্যবস্থাই করেছে।”