বিএসএমআরএমইউতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, বিশেষ অতিথি ও স্মারক বক্তা ছিলেন মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম। অনুষ্ঠানে জাতির পিতার জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও স্মরণিকা প্রকাশিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।