মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
কাজে অলসতা থাকবে। ব্যাংক, বীমা, সাংবাদিকতা পেশায় ব্যস্ততা বাড়তে পারে। স্ত্রীর নামে ব্যবসায় আয় বাড়বে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
বিদেশ গমনের ছাড়পত্র পাওয়া সহজ হবে। কর্মে গতি বাড়বে। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন।
মিথুন : ২১ মে-২০ জুন
স্নায়ু রোগে অর্থ ব্যয় বাড়বে। বৈদেশিক বাণিজ্য বাড়বে। স্ত্রীর স্বল্প ভ্রমণ যোগ আছে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ ফলদায়ক। স্ত্রীর আয় বাড়বে। কর্মক্ষেত্রে আনন্দ বাড়বে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
মায়ের স্নায়ু পীড়া বাড়বে। উপার্জনে বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
স্নায়ু পীড়া ও মানসিক অবসাদ দেখা দেবে। আত্মীয়দের ওপর প্রভাব বিস্তার করা সহজ হবে। স্ত্রীর জন্য ব্যয় বাড়বে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
স্নায়ু ও রক্তচাপ বাড়বে। সন্তানের স্নায়ু রোগ হতে পারে। আয় বাড়বে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
স্নায়ু পীড়া ও ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে। মায়ের মাংশপেশি ও স্নায়ুতে রোগ আক্রমণ করতে পারে। ভ্রমণ যোগ আছে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
ব্যবসায় অর্থ লগ্নি করতে হবে। আত্মীয়র জন্য ও ভ্রমণে ব্যয় বাড়বে। স্বাস্থ্যে যত্ন নিন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
আয় বাড়বে। সঞ্চয় বাড়বে। স্বাস্থ্যের যতœ নিন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
ব্যবসার জন্য নতুন চুক্তিপত্র ও শাখা খোলা সহজ হবে। তবে দেহে অলসতা বাড়বে। কাজে ব্যস্ততা ও চাপ বাড়তে পারে।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
উচ্চ রক্তচাপ বাড়তে পারে। বিদেশ ভ্রমণে ব্যয় বাড়বে। কাজে আয় বাড়বে।