কেনিয়ায় করোনা সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কেনিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ বিবিসিকে এই ঘটনা নিশ্চিত করে।

জানা যায়, কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত সন্দেহে একদল যুবক ওই ব্যক্তিকে পেটায়। পরে সেই ব্যক্তি হাসপাতালে মারা যান।

এদিকে সাতজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।