বেগবর্ডার হাট

সুনামগঞ্জে দোকান বরাদ্দে অনিয়মের প্রতিবাদে অনশন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে নতুনভাবে নির্মিত একটি বর্ডার হাটে পণ্যবিক্রেতাদের জন্য দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে প্রতিবাদী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে ওই সীমান্ত হাটের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের ১১ বাসিন্দা। তারা হাটে দোকান বরাদ্দের আবেদন করেও পায়নি। জানতে চাইলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, নীতিমালার বাইরে কেউ দোকান বরাদ্দ পেলে সেটি অবশ্যই বাতিল হবে।