কয়েক দিন ধরে এই গুঞ্জনটি শোনা যাচ্ছিল- এবার সত্যি হলো। সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আতঙ্কে স্থগিত হয়েছে ফ্রান্সের ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসব।
উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বৃহস্পতিবার এই খবর জানায়।
ইতিমধ্যে বিশ্বের বড় বড় নানান আয়োজন স্থগিত হয়েছে। সেই পথই ধরেছে এই উৎসব।
কানকে ধরা হয়ে থাকে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়োজন। বাণিজ্যিক, শিল্প বা বিনোদন সব ক্ষেত্রেই এর অনন্য অবদান হয়েছে। এই উৎসবে অংশ নেওয়া ছবিগুলোই সব বছর তাকে আলোচনায়। ঝড় তোলে অন্যান্যপুরস্কারের আসরে।
এবারের আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ থেকে ২৩ মে পর্যন্ত। এর বদলে জুনের শেষ দিকে বা জুলাইয়ের শুরুতে হতে পারে।
যারা কভিড-নাইনটিনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গে একাত্ম প্রকাশ করা হয় ওই বিবৃতিতে।
ফ্রান্স ও আন্তর্জাতিক স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করেই সকল অংশীজনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেবে উৎসব কর্তৃপক্ষ।
এ দিকে জুলাইয়ে কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হলে তা হয়ে যাবে ভেনিস ও টরন্টো উৎসবের কাছাকাছি সময়ে। যা হয়তো সামনে আলোচনার খোরাক হয়ে উঠবে।