কালকিনিতে ভাইকে পরিবারসহ চার দিন ধরে তালাবদ্ধ করে রাখা এবং ঘরের চালের টিন খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিভাগদী গ্রামের তালুকদার বাড়িতে।
সরেজমিন দেখা যায়, বাড়ির উঠানে আসবাবপত্র বের করে রাখা, ঘরের সামনের দরজা তালাবদ্ধ। চালের কোনো টিন নেই। বৃষ্টি ও ঝড় এলে বিপদে পড়বে ভুক্তভোগী গিয়াসউদ্দিন তালুকদারের পরিবার। জানা যায়, গিয়াসউদ্দিন তার ভাই মফিজুর স্পেন নেওয়ার কথা বলে ভায়রার থেকে সাড়ে ৭ লাখ টাকা নিয়েছিলেন। সেই টাকা আজও ফেরত দেননি। গিয়াসউদ্দিন সোনাগয়না ও জমি বিক্রি করে সেই টাকা ফেরত দেন। কারণ তিনি জিম্মাদার ছিলেন। গিয়াসউদ্দিন বলেন, ‘১৫-১৬ বছর বিদেশে থেকে অনেক কষ্ট করে ঘরটি বানিয়েছি। কিন্তু আমার ভাই মজিবর রহমান তালুকদার বিদেশ (স্পেন) থেকে এসে এখন এই ঘর তার দাবি করছে।
অভিযুক্ত মজিবরকে বাড়িতে পাওয়া যায়নি এবং তার ফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি।