২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা সব মহাদেশেই বন্ধ। কবে শুরু হবে তার কোনো নিশ্চিত দিন-তারিখ এখনো ঠিক হয়নি। এর মধ্যে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু সম্ভাব্য সময় ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। তারা ফিফার কাছে সেপ্টেম্বর থেকে বাছাইপর্ব শুরুর অনুমতি চেয়ে আবেদন করেছে। এর আগে মার্চের শুরুতে বাছাইপর্ব বন্ধের অনুমতি চেয়ে আবেদন করেছিল তারা। ফিফা কনমেবলের আবেদন আমলে নিয়েছিল। তাই এই সপ্তাহে শুরু হওয়ার কথা থাকা লাতিন অঞ্চলের বাছাইপর্ব থেমে যায়। এবারও কনমেবলের আবেদন ফিফার গ্রাহ্য করার সম্ভাবনা। লাতিন অঞ্চলে ১০ দলের রাউন্ড রবিন পর্বের বাছাইপর্ব শেষে শীর্ষ চার দল সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট কাটবে।