পরিবেশ ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ

দেশে পরিবেশ ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে একটি নতুন যৌথ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ জন্য সুইস এজেন্সি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) আগামী চার বছরে প্রায় ৭-৮ কোটি টাকা তহবিল গঠনের পরিকল্পনা করেছে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনীর মাধ্যমে ‘বিনিয়োগ বৃদ্ধি’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে অংশ নেয়- জার্মানভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রুটস অফ ইমপ্যাক্ট (আরওআই), দেশের ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স (এলসিপি) ও সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক আর্থিক সহযোগী এজেন্সি- সুইস এজেন্সি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুইস এজেন্সি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন-এর সহযোগিতা উপপরিচালক ডেরেক জর্জ, রুটস অফ ইমপ্যাক্ট (আরওআই)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেয়র্ন স্ট্রুয়ার এবং লাইটক্যাসল পার্টনার্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এসডিসির প্রোগ্রাম ম্যানেজার আমিনা চৌধুরী, আরওআই-এর প্রোগ্রাম ম্যানেজার ম্যাক্সিম চাংসহ বেসরকারি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এটি উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী, সহায়তা সংস্থা, বেসরকারি খাতের নীতিনির্ধারক ও গবেষকদের একটি প্ল্যাটফর্ম, যাতে তথ্য জানার পাশাপাশি ও তারা নতুন উদ্যোগ সম্পর্কে জানতে পারবেন। এর ফলে প্রতিষ্ঠানসমূহ পরিবেশ ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগে উৎসাহী হবেন।

এর উদ্দেশ্য সম্পর্কে লাইটক্যাসল পার্টনার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান, বিজন ইসলাম জানান, আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক ও পরিবেশগত উন্নয়নে ক্ষমতা বৃদ্ধি করা। এতে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বৃদ্ধি ঘটবে।

আপাতত এই কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের কাছ থেকে ওয়েব সাইটের মাধ্যমে আবেদনপত্র আরবান করা হবে। আবেদনকারীরা www.sie-b.org-  এই ওয়েব সাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।