করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবীই এখন আতঙ্কিত। বন্ধ হয়ে গেছে বিমান চলাচলও। আর এইম পরিস্থিতেতে পড়ে দুবাইয়ে সপরিবারে আটকা পড়েছেন ভারতীয় গায়ক সোনু নিগম। সোন নিগম ইনস্টাগ্রামে জানিয়েছেন, করোনার দাপটে আন্তর্জাতিক বিমান অবতরণ দেশের মাটিতে বন্ধ থাকায় আপাতত তিনি সপরিবারে দুবাইয়ে । জানিয়েছেন, ঘরে ফেরার জন্য তিনি উদ্গ্রীব। পরিস্থিতির উন্নতি হলেই ভারতে ফিরবেন। ছবি পোস্ট করে ক্যাপশনে সোনু লেখেন, ‘সবাই যেমন নিজের নিজের বাড়িতে রয়েছেন আমিও পরিবার নিয়ে দুবাইয়ের বাড়িতে সাবধানে রয়েছি। ভারতে ফেরার জন্য প্লেনের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। গত রাতে আন্তর্জাতিক বিমান অবতরণ বন্ধ করে দেওয়ায় আপাতত দেশে ফিরছি না। এরপরেও জোর করে দেশে ফিরলে ১৪ দিন কোয়ারানটিনে থাকতে হবে। এর চেয়ে দুবাইতে থাকাই ভালো। মহামারি কমলে দেশে ফিরব। সবার সঙ্গে স্বাভাবিক জীবন যাপন করতে পারব।’
সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ফের সোশ্যালে অনুরাগীদের সঙ্গে কথোপকথনের প্রতিশ্রুতিও দেন তিনি। একই সঙ্গে মন রাখার জন্য তিনি সোশ্যালে ফ্রি-তে কনসার্টের আয়োজন অর্থাৎ অনুরাগীদের গান শোনাবেন বলেও জানান।