করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের আশঙ্কায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের রবিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী এপ্রিল মাসের প্রথম দিকে পরবর্তী তারিখ জানানো হবে। ১ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরুর কথা ছিল।
এর আগে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সব স্কুল- কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি সব শিক্ষার্থীকে ঘরে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।