অষ্টম শ্রেণি : বাংলা ২য়

জান্নাতুন নাঈম

সহকারী শিক্ষক, রেলওয়ে পাবলিক হাইস্কুল, চট্টগ্রাম

অধ্যায় : ধ্বনি ও বর্ণ

১. কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায়, সেগুলোকে পৃথকভাবে কী বলে?

ক. বর্ণ                       খ. ধ্বনি 

গ. ধ্বনিমূল                ঘ. শব্দমূল

২. বাংলা ভাষায় ধ্বনি প্রধানত কয় প্রকার?

ক. ৪ প্রকার                খ. ৫ প্রকার 

গ. ৩ প্রকার                ঘ. ২ প্রকার

৩. নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি?

ক. ঔ                        খ. ই 

গ. ঐ                        ঘ. সবগুলো

৪. মৌলিক স্বরধ্বনি কোনটি?

ক. উ  খ. ঊ  গ. ঐ  ঘ. ঔ

৫. মৌলিক স্বরধ্বনি কটি?

ক. ২টি                      খ. ৫টি 

গ. ৬টি                      ঘ. ৭টি

৬. মৌলিক স্বরধ্বনি নয় কোনটি?

ক. অ  খ. ই  গ. ঈ  ঘ. ঐ

৭. বাংলা বর্ণমালায় কতটি বর্ণ রয়েছে?

ক. ৭টি                      খ. ১১টি 

গ. ৩৯টি                    ঘ. ৫০টি

৮. বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কতটি?

ক. ১টি                      খ. ২টি 

গ. ৩টি                      ঘ. ৪টি

৯. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?

ক. অ  খ. আ  গ. ই  ঘ. ঈ

১০. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক. কার                     খ. ফলা 

গ. স্বর                       ঘ. মূল

১১. স্বরবর্ণের কার চিহ্ন কতটি?

ক. ৫টি                      খ. ৭টি 

গ. ১০টি                     ঘ. ১১টি

১২. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক. কার                     খ. ফলা

গ. হসন্ত বর্ণ               ঘ. সংবৃত

১৩. বাংলা বর্ণমালায় ফলা কটি?

ক. ছয়টি                    খ. আটটি

গ. দশটি                    ঘ. এগারোটি

১৪. তালব্য স্বরধ্বনি কোনগুলো?

ক. অ, আ                  খ. উ, ঊ

গ. এ, ঐ                    ঘ. ই, ঈ

১৫. ণ-এর উচ্চারণ স্থান কোনটি?

ক. জিহ্বামূল                 খ. মূর্ধা 

গ. কণ্ঠ                      ঘ. ওষ্ঠ

১৬. কোন বর্গের বর্ণগুলো দন্ত বর্ণ?

ক. ট বর্গ                   খ. ত বর্গ

গ. চ বর্গ                    ঘ. ক বর্গ

১৭. নিচের কোন শব্দের অ বর্ণের উচ্চারণ বিকৃত?

ক. গয়না                    খ. মৌন

গ. জঞ্জাল                  ঘ. ঘর

১৮. ‘এ’ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোন শব্দে?

ক. মেয়ে                   খ. খেলা

গ. বেলা                    ঘ. কেন

১৯. নিচের কোন শব্দে ‘এ’-এর বিবৃত উচ্চারণ হয়েছে?

ক. একটি                   খ. কেটলি

গ. এক                      ঘ. মেঘ

২০. কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে?

ক. কে                       খ. বেলুন

গ. কেশব                   ঘ. খেলা

২১. ‘শ্মশান’-এর শুদ্ধ উচ্চারণ কোনটি?

ক. শশান                   খ. শসান

গ. মোশান                 ঘ. শোসান

২২. ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কী বলা হয়?

ক. বর্ণ                       খ. শব্দ

গ. পদ                       ঘ. ধ্বনি

২৩. ‘মৃন্ময়’-এর সঠিক উচ্চারণ কোনটি?

ক. মৃনময়                  খ. মৃনমোয়

গ. মৃননয়                   ঘ. মৃননোয়

২৪. ‘স্বজন’-এর সঠিক উচ্চারণ কোনটি?

ক. সজোন                 খ. শজোন

গ. শজন                    ঘ. শোজোন

২৫. ‘লম্ব’-এর সঠিক উচ্চারণ কোনটি?

ক. লমবো                  খ. লোমবো

গ. লমব                     ঘ. লোমব

২৬. গঠন বিচারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই ভাগে              খ. তিন ভাগে

গ. চার ভাগে              ঘ. পাঁচ ভাগে

২৭. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?

ক. ঔ                        খ. ঋ

গ. ঈ                         ঘ. অ

২৮. ব্যঞ্জনবর্ণের লিখিত রূপ কটি?

ক. ২টি                      খ. ৩টি

গ. ৪টি                       ঘ. ৫টি

২৯. ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?

ক. ব্যঞ্জনস্বর                               খ. ব্যঞ্জনবর

গ. ব্যঞ্জনবর্ণ                                ঘ. স্বরবর্ণ

৩০. ‘জন্ম’-এর সঠিক উচ্চারণ কোনটি?

ক. জনম                    খ. জনমও

গ. জন্ম                      ঘ. জনমো

উত্তর

১. খ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ক ১১. গ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. ক ২৪. গ ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. ক ২৯. গ ৩০. গ।