চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান আবুল কালাম আযাদ

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আযাদকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বরিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশ্রস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে। ২০১৯ সালের ২৯ জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি।

চট্টগ্রাম বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম কালাম আজাদ ১৯৮৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন।