করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সঙ্গে ছয়জন সরকারি কর্মকর্তা সেলফি নিয়েছেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
খালিজ টাইমস জানায়, করোনা আক্রান্তর ব্যক্তির সঙ্গে সেলফি তোলেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের ৬ প্রশাসনিক কর্মকর্তা। আক্রান্ত রোগী তাদের সহকর্মী। ইরান থেকে ফিরলে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন জানায়, ওই কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা ইরান থেকে ফেরত সহকর্মীর সঙ্গে বৈঠক করেছিলেন, যার শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।
এদিকে সোমবার ১৫ দিনের জন্য ওই অঞ্চল লকডাউন করে দেয়া হয়েছে। পাকিস্তানের করোনা আক্রান্তদের বড় অংশ সিন্ধের বাসিন্দা।
দেশটিতে করোনা আক্রান্ত বেড়ে ৭৯৯ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে সিন্ধের বাসিন্দা ৩৫২ জন। এখন পর্যন্ত মারা গেছে ৫ জন।