এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা ছিল কবির খান পরিচালিত, রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত ছবি ‘এইটটি থ্রি’। কিন্তু করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে সিনেমার মুক্তি।
এদিকে সব কাজ শুধু বন্ধই নয়, বেশিরভাগ তারকায় রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। কোয়ারেনটাইনের এই সময়ে একে অপরের কাছাকাছি আসার সুযোগ পেয়েছেন রণবীর-দীপিকা। অন্দরমহলেই পছন্দের নানা কাজ করে সময় কাটাচ্ছেন তারা। কিছুদিন আগেই ওয়ার্ড্রোব গোছানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দীপিকা পাডুকোন। ঘর গোছানোর পর্ব মিটিয়ে এবার তিনি মেতেছেন শখ পূরণে। হাতে পাওয়া বাড়তি সময় দীপিকা ব্যয় করছেন পিয়ানো শেখায়।
স্ত্রীর পিয়ানো পাঠের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্বয়ং রণবীর সিং। একই সঙ্গে জানালেন, তিনি খেয়ে, ঘুমিয়ে, এক্সারসাইজ করে এবং সিনেমা দেখে দিন কাটাচ্ছেন।