করোনাভাইরাসের কারণে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফরমের ভেতর ও বাইরের সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে ভৈরব রেলওয়ে প্রশাসন। গত রবিবার রাতে হোটেল-রেস্তোরাঁর মালিকদের রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা দিলে গতকাল সোমবার সকাল থেকে তা কার্যকর করেন মালিকরা। ফলে সকাল থেকে ভ্যারাইটিজ স্টোর ও ফার্মেন্সি ছাড়া স্টেশনের ভেতরে ও বাইরের সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, রেলওয়ের সদর দপ্তর থেকে চিঠির মাধ্যমে নির্দেশ এসেছে জনসমাগম থেকে করোনাভাইরাস ছড়াতে পারে।