করোনা মোকাবিলা

গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫ লাখ টাকা অনুদান ‘ফিউচার বাংলাদেশের’

করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা সহায়তা হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে ফিউচার বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান। গতকাল সোমবার ফিউচার বাংলাদেশের পক্ষে কেএম নাজমুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগরভবনে প্রতিষ্ঠানটির ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে এ অনুদানের চেক তুলে দেন।

১৫ মিনিটে ৩৫০ টাকা খরচে করোনাভাইরাস শনাক্তের কিটের মডিউল তৈরি করেছে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একটি দল। ইতিমধ্যে এ কিট উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এটি প্রস্তুতে সক্ষম হলে করোনা শনাক্তে বড় ধরনের পরিবর্তন আসবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।