ভৈরবে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি আরও ২৮ জনের

কিশোরগঞ্জের ভৈরবে গত ৪৮ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ২৮ জন। এই নিয়ে মোট ১০৪ জন স্বাভাবিক জীবনে ফিরে গেলেন।

তাদের মধ্যে করোনাভাইরাসের কোন লক্ষণ না দেখা দেওয়ায় স্বাভাবিক জীবন যাপনের অনুমতি দিয়েছেন উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি। মুক্ত জীবনে ফিরে যাওয়া এইসব ব্যক্তি ইতালিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাড়ি এসেছিলেন।

মঙ্গলবার সকালে কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ আরও জানান গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭২ জন। আর হাসপাতাল কোয়ারান্টাইনে ১৪জন। শহরের কমলপুর এলাকার নির্মাণাধীন ট্রমা সেন্টারে এদের রাখা হয়েছে। ফলে ভৈরবে বর্তমানে ৮৬ জন প্রবাসী হোম ও হাসপাতাল কোয়ারেন্টাইনে রয়েছেন।