নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতা সন্দেহে নাজমুল হাসান ওরফে উসমান গনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গত সোমবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, ২০১৮ সালে জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র তৈরি করায় নাজমুল চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খানকে হত্যাচেষ্টা ও পরিকল্পনার সমন্বয় করেন। তিনি কুয়েতে থাকার সময় টেলিগ্রামে ‘এসো কাফেলাবদ্ধ হই’ গ্রুপের মাধ্যমে এ হত্যাচেষ্টার পরিকল্পনা করেন।