নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত ছুটির মধ্যে অফিস করবেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচজন করে কর্মকর্তাকে একেক দিনের দায়িত্ব দিয়ে গতকাল বুধবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অফিসে উপস্থিত থেকে তারা দায়িত্ব পালন করবেন।
করোনাভাইরাস মোকাবিলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার। স্থানীয় প্রশাসনকে সহযোগিতার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী।