সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রাক্তনদের মাস্ক ও সাবান বিতরণ

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রাক্তনদের উদ্যোগে এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার ও শহীদ রুমী স্মৃতি পাঠাগারের তত্ত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক তৈরি ও বিতরণ করা হচ্ছে। এ ছাড়া দেওয়া হচ্ছে হাত ধোয়ার সাবান। ঢাকার কড়াইল বস্তি (বনানী), নাখালপাড়া (তেজগাঁও), বিএনপি বাজার বস্তি (আগারগাঁও), কল্যাণপুর বাজার, খুলনার পাটকল শ্রমিক, সিলেটের চা-শ্রমিক ও যশোরের নওয়াপাড়ায় শ্রমিকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।

গত ২৪ মার্চ দিনব্যাপী নাখালপাড়ার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার কক্ষে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বোতলজাত করা হয়। পাঠাগার দুটির সদস্যদের সঙ্গে এ কাজে অংশ নিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রাক্তন নেতা আশরাফুল হক মুকুল, মন্তাজ উদ্দিন, গোলাম রাব্বানী, সুলতানা আক্তার রুবী, সাদরুল হাসান রিপন প্রমুখ। বিজ্ঞপ্তি।