করোনাভাইরাসের কারণে আর সব টুর্নামেন্টের মতো আইপিএল ২০২০ হবে কি না তা এখনো অনিশ্চিত। ভারত ক্রিকেট বোর্ড তাদের টুর্নামেন্ট১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়েছে। কিন্তু দেশটিতে ২১ লকডাউন শুরু হওয়ায় ওই সময়েও আসর শুরু করা যাবে কি না তা নিয়ে দ্বিধায় খোদ ক্রিকেট বোর্ডটি। অথচ সুদূর ইংল্যান্ডে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করেছেন বেন স্টোকস। ইংল্যান্ডে আর সবার মতো ঘরবন্দি এই অলরাউন্ডার। তাই নিজের ব্যক্তিগত জিমে কাজ শুরু করেছেন ফিট থাকার। যেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলার ডাক এলেই মাঠে নামতে পারেন।
এবারের আইপিএলের মোট ১৩ জন ইংলিশ ক্রিকেটার খেলবেন। তাদের একজন বেন স্টোকস। আইপিএল খেলার জন্য প্রস্তুতির মধ্যে থাকলেও স্টোকস ১৫ এপ্রিলের আগে ভারতে প্রবেশ করতে পারবেন কি না সেটা নিশ্চিত নয়। লকডাউনের কারণ ১৪ এপ্রিল পর্যন্ত ভারতের কেউই ঘর থেকে বের হতে পারবেন না। এই অবস্থায় ১৫ এপ্রিল আইপিএল কীভাবে শুরু হয়? কিন্তু বিবিসি রেডিও ফাইভকে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজেকে ফিট রাখার কথা বললেন স্টোকস। ইন্টারনেট।