বিচ্ছিন্নবাসে ডাক্তার স্বামী স্বেচ্ছা ঘরবন্দি ইউএনও

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি স্বেচ্ছায় ঘরবন্দি (হোম কোয়ারেন্টাইন) হয়েছেন। তার ডাক্তার স্বামীর সংস্পর্শে যাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনি গত বুধবার সন্ধ্যা থেকে এ ব্যবস্থা নিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো. ছলিম জানান, ২৪ মার্চ কক্সবাজার সদর হাসপাতালে মুসলিমা খাতুন নামে এক মহিলার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন ইউএনও সাদিয়া আফরিনের স্বামী ডা. মো. ইউনুচ। এরপর থেকে ওই চিকিৎসক স্বেচ্ছা বিচ্ছিন্নবাসে (সেলফ আইসোলেশন) আছেন। তার স্ত্রীও হোম কোয়ারেন্টাইনে গেছেন।

কক্সবাজারের লাগোয়া হওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম উপজেলাকে গত মঙ্গলবার রাত থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।