লকডাউনের দিনগুলোতে গুগল-ফেইসবুকের ব্যবহারকারী হু-হু করে বাড়লেও বিজ্ঞাপন থেকে তাদের আয় ৪৪ বিলিয়ন ডলারের মতো কমে যাবে বলে ধারণা করছে বৈশ্বিক বিনিয়োগকারী ব্যাংক এবং আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান কোয়েন অ্যান্ড কো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছর গুগলের মোট আয় হতে পারে ১২ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ২ হাজার ৮৬০ কোটি মার্কিন ডলার কম।
চলতি বছর বিজ্ঞাপন খাত থেকে ফেইসবুকের আয় হতে পারে ছয় হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ১ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলার কম।
কোয়েনকে উদ্ধৃত করে আইএএনএস জানিয়েছে, পুরো ২০২০ সালে গুগলের পরিচালন আয় হবে ৫ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার এবং ফেইসবুকের পরিচালন আয় হবে ৩ হাজার ৩৭০ কোটি মার্কিন ডলার। চলতি বছর মাইক্রোব্লগিং সাইট টুইটারের আয় ১৮ শতাংশ কমবে বলেও ধারণা দিয়েছে কোয়েন।
বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ মানুষ এখন অবরুদ্ধ রয়েছেন এবং বন্ধ করা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই দিনগুলোতে কোম্পানি মালিকরা তাই বিজ্ঞাপনের দিকে ঝুঁকছেন না।