নেত্রকোনায় সেনাবাহিনীর সদস্যরা একদিকে মাঠে নেমেছে, অন্যদিকে কাজের খোঁজে বেরিয়েছেন দিনমজুর শ্রমিকরা। প্রতিদিনের ন্যায় অল্পসংখ্যক খেটে খাওয়া মানুষ গতকাল শুক্রবার সকালেও তেরী বাজার মোড়ে কাজে যাওয়ার জন্য অবস্থান করতে দেখা গেছে। তাদের দাবি, কাজ না করলে এক বেলার খাবারও জুটবে না।
অন্যদিকে শহরের মোক্তারপাড়া, তেরী বাজার মোড়, আখড়ার মোড়সহ বিভিন্ন স্থানে মাইকিং করে সশস্ত্র বাহিনীর সদস্যরা সতর্ক করছেন।