আজিজা খানম
সহকারী শিক্ষক
রেলওয়ে পাবলিক হাইস্কুল, চট্টগ্রাম
তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
বহুনির্বাচনী
১. প্রস্বেদনের প্রকারভেদের মধ্যে রয়েছে
i. পত্ররন্দ্রীয় প্রস্বেদন রর. লেন্টিকুলার প্রস্বেদন
iii. মূলরোমীয় প্রস্বেদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. প্রস্বেদন হতে পারে
i. পাতার কিউটিকলের মাধ্যমে
ii. লেন্টিসেলের মাধ্যমে
iii. মূলরোমের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. পদার্থের অণুসমূহের বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে কী বলে?
ক. ইমবাইবিশন খ. অভিস্রবণ
গ. ব্যাপন ঘ. প্রস্বেদন
৪. কোন শক্তির প্রভাবে ব্যাপনকারী পদার্থের অণু-পরমাণুগুলোতে চাপ সৃষ্টি হয়?
ক. শব্দশক্তি খ. স্থিতিশক্তি
গ. গতিশক্তি ঘ. বিভবশক্তি
৫. ব্যাপন প্রক্রিয়ায় গতিশক্তির প্রভাবে সৃষ্ট চাপকে কী বলে?
ক. অণুচাপ খ. তীকচাপ
গ. ব্যাপনচাপ ঘ. ব্যাপ্তিচাপ
৬. ব্যাপন প্রক্রিয়ায় অণুর কী ধরনের পরিবর্তন হয়ে থাকে?
ক. তাপমাত্রা খ. চাপ
গ. ঘনমাত্রা ঘ. আয়তন
৭. নিচের কোনটি দ্রাবের উদাহরণ?
ক. চিনি খ. পানি
গ. শরবত ঘ. কেরোসিন
৮. জীবের সবরকম শরীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. ইমবাইবিশন ঘ. প্রস্বেদন
৯. নিচের কোনটি উদ্ভিদের অত্যাবশ্যক কাজ?
ক. অভিস্রবণ খ. ব্যাপন
গ. ইমবাইবিশন ঘ. সালোকসংশ্লেষণ
১০. উদ্ভিদ সালোকসংশ্লেষণের সময় কোন প্রক্রিয়ায় ঈঙ২ গ্রহণ ও ঙ২ ত্যাগ করে?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. ইমবাইবিশন ঘ. প্রস্বেদন
১১. খনিজ লবণ শোষিত হয় কয় ভাবে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১২. নিচের কোনটি কলয়েডধর্মী?
ক. ক্লোরোফিল খ. জিবেরেলিন
গ. জিলেটিন ঘ. কিউটিনযুক্ত কোষপ্রাচীর
১৩. উদ্ভিদে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি নিচের কোনটির সহায়ক?
ক. অভিস্রবণের খ. অন্তঃঅভিস্রবণের
গ. ব্যাপনের ঘ. প্রস্বেদনের
১৪. কলয়েডধর্মী পানিগ্রাহী পদার্থ
i. জিলেটিন ii. সেলুলোজ iii. লিপিড়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ক্লাসে শিক্ষক অভিস্রবণ প্রক্রিয়া সম্পর্কে পড়াচ্ছিলেন। তিনি বললেন, উদ্ভিদ মূলরোমের মাধ্যমে লবণ শোষণ করে।
১৫. উল্লিখিত যৌগটি কীরূপে শোষিত হয়?
ক. চার্জ খ. আয়ন
গ. মৌল ঘ. অণু
১৬. উল্লিখিত প্রক্রিয়ায়-
i. উদ্ভিদ পানি শোষণ করে
ii. পাতা সতেজ থাকে
iii. পাতা ঝরে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ক, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. ক, ১২. গ, ১৩. খ, ১৪. ক, ১৫. খ, ১৬. ক
(বাকি অংশ আগামীকাল)