রাজধানীতে ২৫০০ মানুষকে দুপুরে খাবার দেবে ডিএমপি

রাজধানীর ৫০টি থানা এলাকায় প্রতিদিন দুপুরে আড়াই হাজার ছিন্নমূল শিশু ও দুস্থ মানুষকে খাবার সরবরাহ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রবিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত তাদের খাবার সরবরাহ করা হবে বলে গতকাল শনিবার জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।  ডিএমপি কমিশনার বলেন, ‘আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে খাবার পৌঁছে দেওয়া হবে।’