বিবৃতিতে জিএম কাদের

বাংলাদেশকেও গ্রাস করেছে করোনা

করোনাভাইরাস সংক্রমণজনিত রোগকে বৈশ্বিক সমস্যা হিসেবে অভিহিত করে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, করোনাভাইরাস বাংলাদেশকেও গ্রাস করেছে। আমাদের শতবর্ষের ইতিহাসে এটি ভয়াবহতম মানবিক বিপর্যয়ের ঘটনা। প্রতিনিয়ত আমাদের দেশে করোনা সংক্রমণজনিত স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।  জিএম কাদের বলেন, এর আগেও বিশ্বে এ ধরনের স্বাস্থ্য বিপর্যয় নেমে এসেছে। প্লেগ-কলেরা-স্প্যানিশ ফ্লুর মতো মহামারি মোকাবিলা করে মানব সভ্যতা টিকে আছে। আল্লাহ পাকের অসীম রহমতে এবারও আমরা করোনা দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকব-এ বিশ্বাস আমাদের আছে।