দেশ রূপান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদের নানার ইন্তেকাল

দৈনিক দেশ রূপান্তরের কেরানীগঞ্জের প্রতিনিধি রাজু আহমেদের নানা নুরু মিয়া আর নেই। ইন্না লিল্লাহি .... রাজিউন।

রবিবার রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছাড়াও স্ট্রোক করে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নুরু মিয়া কেরানীগঞ্জে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থাকায় এলাকার মানুষের শ্রদ্ধেয় ও বেশ পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।