করোনায় নির্দেশ মেনে চলার অনুরোধ জানালেন সাংস্কৃতিক নেতারা

করোনা মোকাবিলায় সর্বস্তরের মানুষকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানালেন বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতারা। এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘বিশ্ব আজ করোনা ভাইরাসে বিপর্যস্ত। এর ঢেউ বাংলাদেশেও এসে পৌঁছেছে। উদ্ভূত পরিস্থিতিতে করোনা প্রতিরোধে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নির্দেশনা পুরোপুরি মেনে চলার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। মনে রাখতে হবে সচেতনতাই এই রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে। জাতির এই ক্রান্তিকালে আমরা দেশের সকল ধারার সংস্কৃতিকর্মীদের নিকট উদাত্ত আহ্বান জানাই নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করে স্ব-স্ব অবস্থান থেকে আসুন বিপন্ন মানুষের পাশে দাঁড়াই, গরিব ও দুস্থ মানুষদের সহায়তায় এগিয়ে আসি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ আঁধার কাটিয়ে উঠবই।’

বিবৃতি দাতাগণ হলেন, গোলাম কুদ্দুছ-সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট; হাসান আরিফ-সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট; লিয়াকত আলী লাকী-চেয়ারম্যান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন; কামাল বায়েজীদ-সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন; আসাদুজ্জামান নূর, এমপি-সভাপতি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ; আহকামউল্লাহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ; ড. মুহাম্মদ সামাদ-সভাপতি, জাতীয় কবিতা পরিষদ; তারিক সুজাত-সাধারণ সম্পাদক, জাতীয় কবিতা পরিষদ; মান্নান হীরা-সভাপতি, বাংলাদেশ পথনাটক পরিষদ; আহাম্মেদ গিয়াস-সাধারণ সম্পাদক, বাংলাদেশ পথনাটক পরিষদ; ফকির আলমগীর-সভাপতি, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ; মানজারুল ইসলাম চৌধুরী সুইট-সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ; মিনু হক-সভাপতি, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা; শেখ মাহফুজুর রহমান-সাধারণ সম্পাদক, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা; জামাল আহমেদ-সভাপতি, বাংলাদেশ চারুশিল্পী সংসদ; কামাল পাশা চৌধুরী-সাধারণ সম্পাদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ; নাসির উদ্দিন ইউসুফ-সভাপতি, আইটিআই বাংলাদেশ কেন্দ্র; দেবপ্রসাদ দেবনাথ-সাধারণ সম্পাদক, আইটিআই বাংলাদেশ কেন্দ্র।