এক সময়ের তুমুল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। ২০১৩ সাল থেকে তিনি সে দেশে অবস্থান করছেন তিনি। বর্তমানে আমেরিকার বিশ্ববিখ্যাত কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট সরবরাহকারী বহুজাতিক প্রতিষ্ঠান ‘সেফোরা’র বিউটি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন।
এদিকে করোনা আতঙ্কের এই সময়ে বেশ চিন্তিত মোনালিসা জানালেন তার আতঙ্কের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন এমন পরিস্থিতিতে কখনোই পড়েননি তিনি।
তিনি লিখেন, ‘দিনের পর দিন সবকিছু আমার কাছে অপরিচিত লাগছে। প্রতিদিন সকালে আমি ঘুম থেকে ওঠার পর আমি চিন্তা করি যে আমি এখনো পৃথিবীতে আছি। আমি মনে করি এখনো পৃথিবীতে বাস করছি বা অন্য কোনো জায়গায়, পাশাপাশি কোনো লোক নেই, প্রতিটি রাস্তা খালি, গান নেই, কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। এটা পৃথিবী শেষ হয়ে যাওয়ার মতো। এটি একটি এলিয়েন-জগতে পরিণত হয়েছে। হে আল্লাহ জানি না আমরা কেউই জানি না কবে সবকিছু ঠিক হবে। আমার জীবনে এমন পরিস্থিতিতে কখনই পড়িনি। এটা যেন এক ভূতের রাজ্য। আমরা জানি না কে এই সময়টা পার করতে পারবে আর কে পারবে না। কে বাঁচবে আর কে মারা যাবে কেউ তা জানি না।’