করোনা সংক্রমণ রোধে সরকারের ঘোষিত টানা ১০ দিনের ছুটির কারণে উপার্জনক্ষম হয়ে পড়েছেন চট্টগ্রামের আনোয়ারার হাজিগাঁও গুচ্ছগ্রামের বাসিন্দারা। এখানকার অসহায় ৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এসব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল ও এক কেজি লবণ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজুর রহমান ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ প্রমুখ।