রাজবাড়ীতে করোনা আক্রান্ত সন্দেহে ২ জনকে ঢাকায় প্রেরণ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজবাড়ী থেকে ২ জন রোগীকে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ঢাকায় প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার তাদের ঢাকায় পাঠানো হয়।

জানা গেছে, একজন কাঁচাবাজার ব্যবসায়ী  (৬০) ও আরেকজন কিশোর। কিশোরের মা পেশায় একজন সেবিকা। তিনি কক্সবাজারে নিজ কর্মস্থল থেকে কয়েকদিন আগে রাজবাড়ীর গ্রামের বাড়িতে ফেরেন। এরপর থেকেই ছেলে সর্দি কাশিতে আক্রান্ত হন বলে জানিয়েছে এলাকাবাসী।

রাজবাড়ী সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. শামীম আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালেই দুজন সর্দি, জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। এখানে আইওসোলেশানে পর্যবেক্ষণে থাকার পর চিকিৎস করা তাদের দেহে করোনা সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

পরবর্তীতে দু’জনকেই মূল্যায়নের জন্য ঢাকার কুর্মিটোলা কিংবা কুয়েত মৈত্রীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পরই তাদের দেহে করোনা সংক্রমিত হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে।