সৌদির করোনা রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলেন বাদশাহ সালমান

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন দেশটির বাদশাহ সালমান। তিনি আক্রান্ত সব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন।

আরব নিউজ জানায়, সরকারি এবং বেসরকারি হাসপাতালের সব করোনা রোগীদের সকল খরচ বহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বাদশাহ সালমান।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. তাওফিক বিন ফাওজান আল-রাবিয়াহ সৌদি বাদশাহর এই নির্দেশনাটি সংবাদমাধ্যমকে জানান।

রিয়াদে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সৌদি নাগরিক ছাড়াও যারা বিদেশি নাগরিক এবং নাগরিকত্ব আইন ভঙ্গ করা সবার জন্য এই নির্দেশনা অনুসরণ করা হবে।

এদিকে সৌদি আরবে এক হাজার ৫৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গিয়েছে ৮ জন। এর মধ্যে দেশটি লকডাউন ঘোষণা করা হয়েছে এবং সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।