মার্কিন নাগরিকদের জন্য সামনে খুবই বেদনাদায়ক সপ্তাহ আসছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে দেয়া বক্তব্যে মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘আসন্ন দুটি সপ্তাহ হতে যাচ্ছে খুবই বেদনাদায়ক।’
ট্রাম্পের বক্তব্যের আগে হোয়াইট হাউজ থেকে বলা হয়, চলমান সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চললেও নভেল করোনাভাইরাসে আমেরিকায় ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে!
এই পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করছেন জাতিসংঘের মহাসচিব।
অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার বিবৃতিতে বিশ্ববাসীকে সতর্ক করে বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনাভাইরাস মহামারী পৃথিবীকে সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। সামনে আরও ভয়াবহ অবস্থা আসতে পারে।’
সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৮ লাখ মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে মৃত্যু হয়েছে ১২ হাজার ৪২৮ জনের।
আমেরিকায় প্রায় দুই লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ৯০০। স্পেনে মৃতের সংখ্যা ৮ হাজার ৪৬৪ জন।
যে চীন থেকে গত ডিসেম্বরে ভাইরাসটির উৎপত্তি সেখানে মার গেছেন ৩ হাজার ৩১০ জন।
ফ্রান্সে ৯ হাজার ৫২২ জন ভালো হলেও ৩ হাজার ৫৩২ জনকে বাঁচানো যায়নি। ইরানে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার, ২৮৯৮।
বাংলাদেশে ৫১ জন আক্রান্ত হলেও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৫ জন।